নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না : আমিনুল হক

ছবি : সংগৃহীত।

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। 

কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়াই আমামদের মূল লক্ষ্য।

এখন পর্যন্ত এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং সবাই স্বাধীনভাবে কাজ করছে।’ তবে তার দলের নেতাকর্মীদের কোনো প্রকার উসকানিতে পা না দেওয়ার কঠোর নির্দেশ দেন।

গণসংযোগে তিনি অভিযোগ করে বলেন, জামায়াত ইসলামী জনসমর্থন না থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ইতিমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হবে।

প্রচারণায় তিনি তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২