সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি

ছবি সংগৃহিত।

সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

তিনি বলেন, নো ইলেকশন উইদাউট রিফর্মস। অন্তত নির্বাচন প্রক্রিয়ার সাথে যে সমস্ত প্রতিষ্ঠান ও অর্গানগুলো জড়িত... সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচনকে নিরপেক্ষ করতে যে সময়টুকু প্রয়োজন, সেটি করে নির্বাচন দিন।

তিনি আরও বলেন, ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার নিয়ে অনেকে ভুল বোঝে। রাষ্ট্রের সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব। এজন্য সময় লাগবে। তবে নির্বাচনকে নিরপেক্ষ করতে ন্যূনতম সংস্কারে যে সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকারের, জামায়াতে ইসলামী সে সময় দিতে প্রস্তুত। কোনো দিনক্ষণ বেঁধে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে, ন্যায়বিচার পাবে বলে আশা করে জামায়াত। আমরা আশা করি ন্যায়বিচার পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক পাব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার আইনবিধি কঠোর, তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২