নিরাপদ খাদ্যের জন্য ছাদ বাগানের বিকল্প নেই: উপদেষ্টা রিজওয়ানা

ছবি সংগৃহিত।

নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করেছে 'ঢাকা শেকড়' এবং সহযোগিতা করেছে জাতীয় প্রেস ক্লাব।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিরাপদ খাদ্য এবং নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের প্রচার প্রসার করা ছাড়া উপায় নেই। বর্তমান প্রেক্ষাপটে বায়ু ও ধূলাদূষণ কমাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, ছাদ বাগান নিয়ে সেমিনারের আয়োজন আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এটি তাৎপর্যপূর্ণ। কারণ গাছ পরিবেশ দূষণ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ খাদ্যের জন্য এটি খুবই জরুরী। সেজন্য ছাদ বাগানের পাশাপাশি বারান্দা বাগানেও মানুষকে উৎসাহিত করা উচিত। আমাদের আশপাশে অধিকাংশ বাসায়ই ছাদে বাগান করার সুযোগ থাকে না। কিন্তু এক চিলতে হলেও বারান্দা থাকে। সেই বারান্দায় কাঁচা মরিচ, ধনে পাতা, বেগুন উৎপাদন করে চাহিদা মেটানো সম্ভব। আমার মনে হয়, আপনি যদি বারান্দায় চারটি টবে বেগুনার আর কাঁচামরিচ লাগান তাহলে এগুলো আর কিনে খেতে হবেনা।

তিনি বলেন, মানুষকে বেশি দিন সবুজ থেকে দূরে রাখা যায় না। সেজন্যই এখন ছাদ বাগানে মানুষের আগ্রহ বাড়ছে। তাছাড়া বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। নির্মল বাতাসের জন্য এবং বিশুদ্ধ খাবারের জন্য ছাদ বাগান জরুরী। আমাকে আপনারা পরিবেশবাদী হিসেবেই চেনেন। এমন অনেক সময় হয়, যখন রাত আড়াইটার সময়ও পরিবেশের অন্যান্য সমস্যার জন্য ফোন আসে। অথচ অভিযুক্ত বিষয়টি ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট। তারপরও সবাই আমাকে ফোন করে কারণ আমাকেই তারা সবসময় পরিবেশবাদী হিসেবে চেয়ে থাকে। আমরা বলতে চাই, এ ঘোষণাটি আসতে হবে স্থানীয় সরকারের কাছ থেকে। স্থানীয় সরকার ঢাকা শহরের সবগুলো ছাদে বাগান করার জন্য প্রধান এবং কর্মসূচি নিতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২