ব্রাজিল সমর্থকদের সুখবর দিলেন নেইমার

ছবি সংগৃহীত।

২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। 

কিন্তু দীর্ঘ ১২ মাসের চোট কাটিয়ে গত বছরের অক্টোবরে ক্লাব ফুটবলে মাঠে ফেরার পর আবারও চোটে পড়েন তিনি। যে কারণে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছেড়ে ফের নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন এই ফরোয়ার্ড। 

গত ফেব্রুয়ারিতে ব্রাজিলে ফিরলেও ছন্দে ছিলেন না নেইমার। যে কারণে তার দল সান্তোসও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠছিল না। অবশেষে নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সের ব্রাজিলিয়ান সিরি আ-তে গতকাল মঙ্গলবার জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। যেখানে নেইমার করেছেন জোড়া গোল।

দ্বিতীয় মেয়াদে সান্তোসে ফেরার পর ম্যাচে এটাই প্রথম জোড়া গোল নেইমারের। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১৭ ম্যাচে করেন ৬ গোল। এরপর ব্রাজিল জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেন নেইমার। আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিল সেপ্টেম্বরেই শেষবারের মতো বাছাইপর্বে মাঠে নামবে।

বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর এল আলতোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। এ দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটি তাদের।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১০

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১১

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১২