ময়মনসিংহে নজরুল জয়ন্তীর প্রতিযোগিতায় ৫ ক্যাটাগরিতে বিজয়ী নজরুল বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়দ্বীপ পাল বলেন, নজরুলের গান শুধু সংগীত নয়, এটি চেতনা, প্রেম ও বিদ্রোহের এক অসাধারণ প্রকাশ। নজরুল জয়ন্তীর মতো একটি আয়োজনে প্রথম হতে পেরে আমি ভীষণ অনুপ্রাণিত। দীর্ঘদিনের অনুশীলন ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফল আজকের এই অর্জন। আমি চাই নতুন প্রজন্ম আরও বেশি করে নজরুল সংগীত চর্চায় এগিয়ে আসুক।

নৃত্যে প্রথম হওয়া শিক্ষার্থী অরিত্র নিভা দে বলেন, নৃত্য আমার আবেগ ও ভালোবাসার জায়গা। নজরুল জয়ন্তীতে নজরুলের সৃষ্টিকে নৃত্যের মাধ্যমে উপস্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতেও শিল্প-সংস্কৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে চাই।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রনি বলেন, রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। এই অর্জন আমাকে অনেক আনন্দ ও আত্মবিশ্বাস দিয়েছে। বিশেষ করে রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ায় মনে হয়েছে আমার পরিশ্রম ও সৃজনশীলতা সার্থক হয়েছে। অন্যদিকে বই পাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন আমাকে আরও বেশি বই পড়তে উৎসাহিত করেছে। এই সাফল্যের পেছনে আমার শিক্ষক, অভিভাবক, সিনিয়র ভাই-আপু ও বন্ধুদের অনুপ্রেরণা অনেক বড় ভূমিকা রেখেছে।

শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও শিল্পভাবনা ধারণ করেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষাতেই নয়, সাংস্কৃতিক চর্চাতেও সমানভাবে সমৃদ্ধ। আমি আশা করি, শিক্ষার্থীরা ভবিষ্যতেও নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

সোমবার (২৫ মে) ত্রিশালের নজরুল একাডেমি মঞ্চে অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীর সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ের নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সংগীত বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী জয়দ্বীপ পাল। হামদ-নাতে প্রথম হন একই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাফফাত ইসলাম শিহাব এবং নৃত্যে প্রথম স্থান অর্জন করেন ১৯ ব্যাচের শিক্ষার্থী অরিত্র নিভা দে।

এছাড়া ময়মনসিংহ বিভাগীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার রনি রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বইপাঠ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২