১৬ আগস্ট থেকে জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে একযোগে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদযাপিত হবে। কিশোরগঞ্জের কটিয়াদীতে মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেবেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিং এ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ এসব তথ্য জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিদায়ী অর্থবছরে দেশে রেকর্ড ৫১ লাখ টন মাছ উৎপাদিত হয়েছে। এখন মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা দাঁড়িয়েছে ৬৮ গ্রামে, যা জাতীয় পুষ্টি চাহিদার চেয়েও বেশি।

তিনি জানান, নিবন্ধিত ১৮ লাখের বেশি জেলেদের জন্য চাল বিতরণসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া, ‘জাল যার জলা তার’ নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য জলমহাল ও হাওর মুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে ২য় এবং বন্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে ৫ম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২