তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি

সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন— ‘লাল সালাম’।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিএনপি। তালিকায় শোবিজ জগতের আলোচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। 

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ন্যান্সি।

তিনি লেখেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল— এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।

ন্যান্সির এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া মিলেছে। মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী,” আবার কেউ বলেছেন, “আপনার সঙ্গে আমিও একমত।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ ছিলেন— রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রুকাইয়া জাহান চমক প্রমুখ। তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২