সরকারের অনুমোদন সাপেক্ষে পিএসএলে যাচ্ছেন মোস্তাফিজরা

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড়দের পাকিস্তান সফরের আগে সরকারের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানিয়েছেন, পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, স্বাভাবিক সময়ে এমন অনুমতির প্রয়োজন না হলেও সাম্প্রতিক প্রেক্ষাপটে ঝুঁকি আছে কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবারের পিএসএলে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। তারা হলেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এছাড়া ওপেনার তানজিদ হাসানের সঙ্গেও একটি ফ্র্যাঞ্চাইজির আলোচনা চলছে।

তবে কেউই পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাননি। আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। একই সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি থাকায় ক্রিকেটারদের আংশিক সময়ের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ওয়ানডে সিরিজে সম্ভাব্য সেরা দল মাঠে নামানো হবে।

এই কারণে মোস্তাফিজুর রহমানকে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজে অংশ নিয়ে আবার ২৪ এপ্রিল পিএসএলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অন্যদিকে তানজিদ হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন এনওসি পেয়েছেন ১২ এপ্রিল পর্যন্ত। পারভেজ হোসেন টি-টোয়েন্টি দলে থাকায় তিনি ছাড়পত্র পেয়েছেন ২১ এপ্রিল পর্যন্ত।

সব মিলিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা ও নিরাপত্তা বিবেচনায় রেখে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ চূড়ান্ত করা হবে সরকারের অনুমোদনের ভিত্তিতেই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২