ক্রিকেটভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব : মোহাম্মদ সালাউদ্দিন

আগের দফায় ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ছিলেন। এরপর থেকে মোহাম্মদ সালাউদ্দিন দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কাজ করেছেন। নতুন করে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় এই কোচ। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তার আগে জাতীয় দলের অনুশীলন কিট গায়ে চাপানোর অনূভুতি জানিয়ে তিনি বলেন, ‘আমার অনুভূতি খুব কম।  আসলে এটা আমার পেশা তাই খুব একটা অনুভূতি হয় না। আমি যেই জার্সিতেই থাকি, সেটাতে পুরোটা দেওয়াই হচ্ছে আমার কাজ। আমি চাই যেন ১১০ পার্সেন্ট দিতে পারি।’

ক্রিকেটভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমি যেহেতু একজন পেশাদার কোচ, তাই আমি যেখানে কাজ করবো, সেখানেই আমার পুরোটা দিতে হবে। অনূভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। চেষ্টা করবো যেন মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে; আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২