বাফুফে নির্বাচনে মনির জয়

সংগৃহিত ছবি

এর আগের বার বাফুফে নির্বাচনে অল্পের জন্য পাস করতে পারেননি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনি। এবার তো ২৬ অক্টোবরের নির্বাচনে এখলাস উদ্দিনের সঙ্গে সমান ৬১ ভোট পেয়েছেন। আজ শনিবার ভোটের মাঠে নির্বাচিত হয়েছেন মনি। 

আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাফুফে ভবনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোট দিয়েছেন। পনেরো মিনিট পরই বাফুফের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ‘১০৭ টি ভোটই বৈধ। কোনও ভোট বাতিল হয়নি। সাইফুর রহমান মনি ৫৬ ও এখলাস উদ্দিন ৫১ ভোট পেয়েছেন। বেশি ভোট পাওয়ায় মনি নির্বাচিত।’

সাইফুর রহমান মনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অবশেষে  আমি জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’

সাইফুর রহমান মনি এখন চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ। এবার বাফুফের সদস্য হয়ে মনির প্রতিক্রিয়া, ‘ফুটবল ফেডারেশন থেকে আমাকে ফুটবল উন্নয়নের যে দায়িত্ব দেবে সেটা পালন করবো। আর কোচিং আমার পেশা।বাফুফের যে নিয়ম আছে বা হবে, আমি সেটাই অনুসরণ করবো।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২