জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশনা পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা পত্রে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে মূলত তেলের অবৈধ মজুদ গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারির মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

এদকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকল্পে ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি ও কম্পানিসমূহের সমন্বয়ে ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের ফের আলোচনা, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরানের প্রতিনিধি দল

জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ্বান বাংলাদেশের

বর্তমান বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য নেই: আসিফ মাহমুদ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ-রাজপথ একাকার: নাহিদ ইসলাম

ভূমিমন্ত্রীর বাসার সামনে ভূমিহীনদের অনশন, খাসজমি বন্দোবস্তের আশ্বাস

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

৪১ হাজার বিলবোর্ড বসানোর পরিকল্পনা সরকারের, ব্যয় ৪১২ কোটি টাকা

এলএনজি বাজারে সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ

বাংলাদেশে শিখ সম্প্রদায়ের ‘খালসা সাজনা দিবস’ উদ্‌যাপন শুরু

শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

১০

ভুয়া ফটোকার্ড বিতর্ক: ঢাবি শিবির নেতাকে শোকজ, তদন্তে ২ কমিটি

১১

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ

১২