আসছে মিম চৌধুরীর নতুন তিন নাটক

ছবি: সংগৃহীত।

ভিন্ন ধরনের গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী মিম চৌধুরী। এবার জন্মদিন উপলক্ষে ভক্তদের নিজের অভিনীত নতুন তিনটি নাটকের খবর জানালেন এ অভিনেত্রী। গত মাসেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন তিনটি নাটক

নাটকগুলো হলো হারুন রুশোর ‘‌পাগলী হলেও মা’, মো. মেহেদী হাসানের ‘‌বাসর ঘরে মা’ ও শ্যামল বিশ্বাসের ‘‌মাছের কাঁটা’। প্রকাশের পর থেকেই নাটক তিনটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে জানা গেছে। আজ মিম চৌধুরীর জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘জন্মদিন নিয়ে আমার খুব বেশি উচ্ছ্বাস নেই। বছরের অন্য দিনগুলোর মতো আমার কাছে স্বাভাবিক একটি দিন। তবে পরিবারের মানুষের কারণে দিনটি অনেক অর্থবহ হয়ে ওঠে। এছাড়া বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, অনেক সহশিল্পী, নাটকের বিভিন্ন সেক্টরের প্রিয় প্রিয় মানুষ ও দর্শক-ভক্তদের কারণে দিনটি অনেক তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।’

অভিনেত্রীর মতে, একটা সময় জন্মদিন অনেক ভালো লাগার হয়ে ওঠে। তাই এবারের জন্মদিনও অনেক আনন্দের ও ভালো লাগার হয়ে উঠবে বলেই তার বিশ্বাস। একই সঙ্গে তিনি তার ভক্ত-দর্শকের উদ্দেশে তার অভিনীত নতুন তিনটি নাটক দেখার আহ্বান জানান। নাটকগুলো সম্পর্কে মিম চৌধুরী বলেন, ‘‌তিনটি নাটকেরই গল্প খুব সুন্দর। আমি প্রতিটি নাটকের চরিত্রেই মন দিয়ে অভিনয় করেছি। অভিনয় করতে করতে এখন অভিনয়ের প্রতি ভীষণ ভালো লাগা জন্মেছে। যে চরিত্রেই অভিনয় করি না কেন তা শতভাগ মন দিয়ে করি, যেন চরিত্রটি প্রাণবন্ত হয়ে ওঠে, দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়। আমি কৃতজ্ঞ আমার সব নাটকের নির্মাতা, সহশিল্পী, প্রযোজকসহ অন্যসব কুশলীর প্রতি। সবার সহযোগিতায়, ভালোবাসায় আমি আজকের এ অবস্থানে আসতে পেরেছি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত

শাহজালাল মাজারের সিলগালা ডেগ ও দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন জানানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

১১

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

১২