উত্তরা-আগারগাঁও অংশে মেট্রো চলাচল শুরু

ছবি: সংগৃহীত।

বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু হয়েছে। অন্যদিকে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল। রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি মেরামত করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম। 

রবিবার বিকালে এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আবদুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বেয়ারিং প্যাড খুলে পড়া অংশে মেরামত কাজ চলছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু করা হয়েছে। মেট্রো চলাচল শুরু হয়েছে।

এরই মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর থেকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল সোয়া ৩টার দিকে ডিএমটিসিএলের কারিগরি টিম একটি মেইন লিফট গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিয়ারিং প্যাড ছিটকে পড়া পিলারটির মেরামত কাজ শুরু করে। সরেজমিনে ফার্মগেট এলাকায় গিয়ে তা দেখেছেন এই প্রতিবেদক। 

ঘটনাস্থলে থাকা এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফ সিদ্দিক বলেন, ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম এসেছে, তারা পিলারটি মেরামত করছে। উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলেও তিনি জানিয়েছিলেন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল আজ শুরু নাও হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২