সমালোচনার পর ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

ছবি: সংগৃহীত

মেটা ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের একটি বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার বন্ধ করে দিয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি এআই দিয়ে পরিবর্তন বা নতুনভাবে তৈরি করতে পারতেন। তবে ফিচারটি চালুর পর থেকেই ব্যক্তিগত গোপনীয়তা ও অপব্যবহারের আশঙ্কা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।

চলতি সপ্তাহেই মেটা তাদের নতুন এআই ইমেজ জেনারেটর ‘মিউজ ইমেজ’ উন্মোচন করে। নতুন এই টুলের অন্যতম আলোচিত সুবিধা ছিল, ব্যবহারকারীরা কোনো পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মেনশন করে সেই অ্যাকাউন্টের ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন এআই-নির্ভর ছবি তৈরি করতে পারতেন। তবে বিতর্কের মূল কারণ ছিল, যার ছবি ব্যবহার করা হচ্ছে তাকে এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন পাঠানো হতো না। ফলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, এই ফিচার ব্যবহার করে অনুমতি ছাড়াই অন্যের ছবি পরিবর্তন বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হতে পারে।

সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে মেটা। শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ফিচারটি আর ব্যবহার করা যাবে না। ব্লগে মেটা লিখেছে, আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সৃজনশীল টুল দেয়া, যেখানে মানুষ তাদের পাবলিক কনটেন্ট এভাবে ব্যবহার করার বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তবে আমরা ব্যবহারকারীদের মতামত শুনেছি এবং বুঝেছি, এই ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর থাকছে না।

প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার বেড়েছে। বিশেষ করে নারী তারকাদের ভুয়া বা অশালীন ছবি তৈরির মতো ঘটনায় এআই ব্যবহারের অভিযোগ বারবার উঠে এসেছে। বিভিন্ন প্ল্যাটফর্ম এ ধরনের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা চালু করলেও সেগুলো সব সময় কার্যকর হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

১

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

২

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৩

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৪

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৬

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৭

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৮

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৯

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১০

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১২