১৩ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসলেন মেহজাবীন চৌধুরী

ছবি সংগৃহিত।

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।  ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

অভিনেত্রী সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে তার বিয়ের প্রকাশ করে সুখর দেন ভক্তদের। মেহজাবীন বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল। বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবীন নিজেই জানালেন তাদের সম্পর্কের কথা। 

বিয়ের ছবি পোস্ট করে আবেগঘন মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।

বিয়ের দিন জানিয়ে মেহজাবীন বলেন, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, আমরা আমাদের বন্ধনকে চিরদিনের জন্য অঙ্গীকারবদ্ধ করলাম, এই পথচলায় সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম। আদনান আল রাজীব, আমি তোমাকেই আমার সারাজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম। এই নতুন অধ্যায়ের শুরুতে, আমাদের জন্য ভালোবাসা ও দোয়া কামনা করছি, যেন সারাজীবন সুখ ও একতার সঙ্গে কাটাতে পারি। 

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণাও করা হয়। কিন্তু গোপন রাখা গেল না ছবি। অনেক কড়াকড়ি ও নিষেধাজ্ঞা থাকলেও গায়ে হলুদের দিন রাত্রেই ফাঁস হয় মেহজাবীন ও রাজীবের একাধিক ছবি।

বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

১০

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

১১

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

১২