শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

ছবি : সংগৃহীত।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আছাদুজ্জামান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সকালে ট্রাইব্যুনালে এসে তিনি সাক্ষ্য দেয়া শুরু করেন। এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট হয়ে ওঠা’ ও বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল তুলে ধরেন তিনি।

মঙ্গলবার দ্বিতীয় দিনের সাক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিলো ‘নেভার এগেইন’, বাংলাদেশেও এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসনের যেন আর আগমন না ঘটে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। 

মঙ্গলবার ট্রাইব্যুনালে এ মামলার গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সময় চাইলে আদালত বৃহস্পতিবার নতুন দিন ধার্য করেন।

মামলায় আসামি করা হয়েছে ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে। তারা সবাই তৎকালীন পুলিশ কর্মকর্তা। অপর আসামিরা হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২