আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

ছবি সংগৃহিত।

আগামী এক মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

এই আইনের অধীনে গুমবিষয়ক একটি শক্তিশালী স্থায়ী কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের (ওয়ার্কিং গ্রুপ) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান।

আসিফ নজরুল বলেন, গুমবিষয়ক আইনটি আগামী এক মাসের মধ্যে হবে আশা করি। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত, বিচার। গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তিশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে। জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিরা এসেছিলেন। 

তারা বিগত সরকারের আমলে বারবার দেশে গুমের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ব্যাপারে তথ্য জানার জন্য আসতে চেয়েছিল। প্রথম আসতে চেয়েছিল ১২ বছর আগে। এরপর অনেকবার অনুরোধ করেছে। যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুমের ঘটনাগুলো ঘটিয়েছে বলে বিশ্বাস তাই তারা জাতিসংঘের প্রতিনিধিদের আসতে দেয়নি, চিঠির উত্তরও দেয়নি।

তিনি বলেন, তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির সদস্য রাষ্ট্র হয়েছে বাংলাদেশ। এটার প্রশংসা করেছে প্রতিনিধি দল। গুম বিষয়ক তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানিয়েছে। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রশংসা করেছে জাতিসংঘের প্রতিনিধিরা। গুম বিষয়ক কমিশনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা। 

আইন উপদেষ্টা বলেন, গুমের শিকার যাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের জন্য 'কমিশন অন সার্চ' করার বলেছেন। বিবেচনা করার কথা জানিয়েছি। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যক্রমের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আপাতত বুদ্ধিবৃত্তিক সহায়তা দেবেন। ভবিষ্যতে প্রয়োজন হলে লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেবেন। কোনো আর্থিক সহায়তা দরকার হবে না। 'মিসিং পার্সন সার্টিফিকেট' এর কথা বিবেচনা করছে সরকার। 

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে তিনি বলেন, বিষয়টি পুনর্বিবেচনার অবকাশ আছে। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইন করেনি। এ বিষয়ে যে কমিটি হয়েছে সেটি যতো দ্রুত সম্ভব উপদেষ্টা পরিষদে রিপোর্ট দেবে। সে পর্যন্ত কর্মচারীদের ধৈর্য্য ধরার আহ্বান। সরকারি কাজে যেন ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২