ইস'রায়েলি বাহিনীর বর্বর হালায় বন্ধ হয়ে গেল গাজার শেষ হাসপাতালটি

জেরুজালেম, ২৮ ডিসেম্বর  ইস'রায়েলি বাহিনীর বর্বর হালায় ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) হাসপাতালটি বন্ধ করা ছাড়াও হাসপাতালটির কিছু অংশ আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি সেনারা। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সকালে চালানো অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে।

এ ছাড়া কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ হাসপাতালটির বেশ কয়েক জনকে ধরে করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এর আগে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালানোর কথা জানায় ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এই হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল হামাস।

তবে ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, হাসপাতাল পুড়িয়ে দেওয়া সুস্পষ্ট যুদ্ধাপরাধ। যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের মদদে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে দখলদার ইসরায়েলি সরকার। তারাও চলমান এই গণহত্যার শরিক।

এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২