খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শেষ বিদায়ে জনতার ঢল

ছবি : সংগৃহীত।

চিরনিদ্রায় শায়িত হলেন তিন বারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়  জানাজায় অশ্রসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন নেতাকর্মীসহ লাখ লাখ জনতা। বিএনপি চেয়ারপারসন ও প্রিয় নেত্রীর শেষ বিদায়ে মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে। জানাজায় অংশ নেন দল-মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ।

চার দশকের রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। আপসহীন এই নেত্রী গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন; তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। যিনি নির্বাচনে প্রার্থী হয়ে কখনো হারেননি। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো রাজনীতিতে।

বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দলের নেতাকর্মীরা ছাড়াও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি অতিথি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬ টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে ৪০ দিন ধরে চিৎসাধীন ছিলেন তিনি ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২