৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত: আলী রীয়াজ

ছবি সংগৃহীত ।

৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে— এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, খসড়া দেওয়া হয়েছে আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন,‘খসড়া দেওয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেওয়া হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয় একমত হবে, তার চূড়ান্ত রূপ দিতে হবে।’

সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়েছে। এ ছাড়া অমীমাংসীত বিষয় নিয়ে আলোচনা করা হবে।

রাষ্ট্রকাঠামোর মৌলিক ২০টি সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হয়েছে। দ্বিতীয় দফার আলোচনা খসড়া বিষয়ে আগামীকাল দুপুরের মধ্যে দলগুলোর মতামত দিতে হবে।

 জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন-কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২