পেট্রোবাংলার সামনে থেকে সরলেন চাকরি প্রত্যাশীরা

দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা ও ফলাফল প্রদানের দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান নেওয়া চাকরিপ্রত্যাশীরা সরে গেছেন। রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তারা সেখান থেকে সরে যান। এর আগে সকালে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন পেট্রোবাংলার অধীনস্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতের ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা দেওয়া চাকরি প্রত্যাশীরা।

তাদের দাবি, পেট্রোবাংলা ২০২২ সালে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা চাকরির সার্কুলার প্রকাশ করে। এতে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। এর পর তিনবার ভাইবা স্থগিত করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গত ২৩ অক্টোবর তারা পেট্রোবাংলার সামনে মানববন্ধন করে৷ এরপরও কোনো সমাধান না পেয়ে আজ তারা একই দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন। 

খোঁজ নিয়ে জানা যায়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এ পরীক্ষার কার্যক্রম চট্টগ্রাম থেকে পরিচালিত হয়। শিগগিরই এ চাকরির ভাইভা অনুষ্ঠিত হবে। এ খবর জানার পর দুপুর পৌনে ১টার দিকে পেট্রোবাংলার সামনে থেকে সরে যান চাকরিপ্রত্যাশীরা। তবে এ বিষয়ে পেট্রোবাংলার কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২