যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

ছবি: বাসস

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

আজ শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। সেতু কর্তৃপক্ষ জানায়,বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮শত টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২