১৭ বছর পর রংপুরে আজ জামায়াতের জনসভা

ছবি সংগৃহীত।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে আজ শুক্রবার (৪ জুলাই) রংপুরে জনসভা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

এতে প্রধান অতিথি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। আর প্রধান বক্তা হিসেবে থাকবেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।

শুক্রবার দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হবে জনসভার মূল আনুষ্ঠানিকতা। জনসভায় দুই লাখ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতৃবৃন্দ। ১৭ বছর পর এই জনসভা রংপুরে। এ উপলক্ষে সকাল  থেকেই জনসভাস্থলে মানুষ আসতে শুরু করেছে । দূর-দূরান্ত থেকে রিকশা, অটোরিকশা, ভ্যান, ট্রাক ও কাভার্ড ভ্যানে করে জনসভায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৮ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের কবলে পড়ে হাজার হাজার মানুষ গুম, খুন, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে- এমন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয় এই জনসভায়।  জনসভায় প্রধান বক্তা সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এছাড়া, আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। 

এ জনসভার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিতে চায় জামায়াতে ইসলামী। তারা বলছে এটাই একটি বৃহত্তর আন্দোলনের সূচনা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

১০

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

১১

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১২