চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াতে আমির

ছবি সংগৃহীত।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সাড়ে ১০টায় তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেন। জামায়াতে ইসলামির সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। চিকিৎসক জানান, আরও তিন সপ্তাহ বেডরেস্টএর পরেই পুরোপুরি সুস্থ হবেন তিনি। 

 

এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হঠাৎই অসুস্থ হয়ে পরেন তিনি। পরে ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। রিলিজের পর তার সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামাতের আমির।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২