জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ : সাফা কবির

জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী অভিনেত্রী সাফা কবির বলেন, ‘যদি একটা খুব ভালো মনের মানুষ বা একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তোবা খুব ভালো হবে। ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে এসব নিয়ে চিন্তা করিনা। সেটা যে কেউ হতে পারে, একটা ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।’

এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, ‘আপনারা আমার বিয়ে, মেহেদি, হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে ইনশাআল্লাহা আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পাবের। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।’

‘আমি আসলে খুব ঘরকুনো একটা মেয়ে, বাসায় থাকতে খুব বেশি ভালোবাসি। এদিকে আমার বন্ধুরা আমাকে বলে আমি অনেক অলস বাসা থেকে বের হতে একদম পছন্দ করি না।’

সাফার কথায়, ‘তারা আসলে সত্যি বলেছে, আমি বাসায় থাকতে পছন্দ করি। তাদেরকে বাসায় আসতে বলি এবং আমি তাদের জন্য রান্না করি। অবসর সময়ে অনেক কিছু করি যেমন খুব বেশি ঘুমায় খুব বেশি খেতে ইচ্ছে করলে রান্না করি পাশাপাশি মায়ের সঙ্গে অনেক বেশি সময় কাটানো হয়।’

আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘আল্লাহ আমাকে জীবনে প্রত্যেকটা ধাপে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার সেদিন উপলদ্ধি হয়েছে যে আমি আসলে সুস্থ আছি, আমার বাবা-মা সুস্থ আছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২