ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা

ছবি: সংগৃহীত।

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানায়, হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির যুদ্ধবিমান দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত গ্যাস অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালায়।

সাউথ পার্স গ্যাসক্ষেত্রকে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। এটি ইরান ও কাতারের মধ্যে বিস্তৃত, যেখানে উভয় দেশই গ্যাস উত্তোলন কার্যক্রম পরিচালনা করে। কাতারের অংশটি ‘নর্থ ফিল্ড’ নামে পরিচিত।

এর আগে গত বছরের জুনে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানের সময়ও এই গ্যাসক্ষেত্রে হামলার ঘটনা ঘটে। সে সময় উৎপাদন আংশিকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছিল ইরান।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, সাউথ পার্স গ্যাসক্ষেত্র-সংযুক্ত স্থাপনায় হামলা বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ।

তিনি সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে তা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও পরিবেশের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

১০

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১২