মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করলো আয়ারল্যান্ড

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩,১৫৬ কোটি টাকা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের ত্রুটি কাজে লাগিয়ে ২০১৮ সালে হ্যাকাররা প্রায় ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করে। আর এই কারনেই মেটাকে এই জরিমানা করা হয়েছে।

ডিপিসির তদন্তে বলা হয়েছে, মেটা একাধিকবার ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) আইন লঙ্ঘন করেছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে ফেসবুকের “ভিউ অ্যাজ” ফিচারের একটি কোডে ত্রুটি দেখা দেয়। এই ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা প্রায় ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে। এর মধ্যে ৩০ লাখ অ্যাকাউন্ট ইউরোপের বিভিন্ন দেশের।

ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন মূলত তথ্য সুরক্ষা আইন। এটি ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণে বাধ্য করে।

ইউরোপে মেটার সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত হওয়ায় দেশটির ডেটা প্রোটেকশন কমিশনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে মেটার কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২