বাহরাইনে ভয়াবহ হামলা ইরানের, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি

ছবি: সংগৃহীত

বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরান। দেশটিতে যুক্তরাষ্ট্রের দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলায় সেখানে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এমনকি সর্বশেষ এই সামরিক অভিযানে বাহরাইনের মুহাররাক এলাকায় একটি রাডারও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এ দাবি করে। তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনের আল-রিফা এলাকায় যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। পরবর্তী সামরিক অভিযান পরিচালনার পথ সুগম করতেই এসব হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

এদিকে পৃথক অভিযানে কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, আলি আল-সালেম বিমানঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে অথবা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসি পরে দ্বিতীয় একটি বিবৃতি দিয়ে কুয়েতে যুক্তরাষ্ট্রের আরও সামরিক স্থাপনায় হামলার দাবি করে।

তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আহমেদ আল-জাবের ঘাঁটিতে আগাম সতর্কীকরণ রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি এফপিএস-১১৭ রাডার, একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি জানায়, পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে এ অঞ্চলের রাডার নজরদারি দুর্বল করতেই এ অভিযান চালানো হয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনীও দাবি করেছে, তারা ‘কামিকাজে ড্রোন’ ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও দিকনির্ণয়কারী অ্যান্টেনা, ক্যাম্প আল-আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের ঘাঁটির সেনা সদস্যদের আবাসন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

৩ সন্তানকে হত্যা: অভিযুক্ত নারীর বিচার বাতিল ঘোষণা মার্কিন আদালতের

বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

দেশের বিচারব্যবস্থা দুর্বল, শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

ঢাকা এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

১০

তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের প্রাণহানি

১১

তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

১২