সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ সেনা আহত

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার রয়টার্সকে নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা এ খবর জানিয়েছে।

রয়টার্স আরও জানিয়েছে, চার সপ্তাহ আগে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক মার্কিন সামরিক সদস্য আহত হয়েছেন; সাম্প্রতিক এই হতাহতের ঘটনা সেই তালিকায় নতুন করে যুক্ত হলো।

এর আগে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানায়, আহত ৩০০ জন সামরিক সদস্যের মধ্যে ২৭৩ জন আবার তাদের দায়িত্বে ফিরে এসেছেন। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

এদিকে ইরানের রাজধানী তেহরানে দেশটির ‘সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার ভোরে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি হামলায় সময় রাজধানী শহরটিতে প্রায় ১০টি বিস্ফোরণের বিকট শব্দ পেয়েছেন তিনি। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখতে পেয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরানজুড়ে ইরানের ‘সন্ত্রাসী সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২