বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির প্রধান কোচ গিয়ের্মো হয়োস জানিয়েছেন, ক্লাবে ফেরার পর আর্জেন্টাইন তারকাকে এখন বেশ ভালোই দেখাচ্ছে এবং মাঠে তাকে মানসিকভাবে শান্ত মনে হচ্ছে। ইএসপিএন

মেসির বাবা হোর্হে মেসি গত ৮ আগস্ট দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোজারিওর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বাবার মৃত্যুর পর মেসির ইন্টার মায়ামিতে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত ক্লাবের কার্যক্রমে ফেরেন তিনি।

১২ আগস্ট লিগস কাপের ম্যাচে লিওনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। নু স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। মেসির ব্যক্তিগত পরিস্থিতির কথা বিবেচনা করে তার গোপনীয়তা রক্ষায় সমর্থকদের বিশেষ অনুরোধও জানানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

২

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৩

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৪

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৫

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

৬

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

৭

আজকের সোনা-রুপার দাম

৮

পাহাড়ে জুমের ফসল ঘরে তোলার ধুম, ফলন কমায় দুশ্চিন্তায় জুমিয়ারা

৯

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

১০

এক দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান

১১

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১২