জোরপূর্বক পুশইনের শিকার সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

ভারতীয় নারী রেশমা ও তার সন্তানকে অবৈধ অনুপ্রবেশের মামলায় পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করেন বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। ওসি আরও জানান, ওই নারী ও তার শিশু সন্তান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আজ দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গতকাল দুপুরে ওই নারী ও তার সন্তানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয়রা মনে করছেন, এবার বৈধ প্রক্রিয়ায় নিজ দেশে ফেরার পথ তৈরি হবে অসহায় নারী ও তার সন্তানের।

রেশমা খাতুনের দাবি, তিনি ভারতের নাগরিক। তার তিন সন্তান ও স্বামী ভারতে রয়েছেন। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরে তাকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বাংলাদেশে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় তিনি চরম বিপাকে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাকে সহায়তা করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে তারা কারও দাসত্ব করে ন

১

শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ

২

শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

৪

রাশিয়ায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা

৫

অভিযোগ-অভিমানের পর আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

৬

রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

৭

মেয়ের জন্মদিনে ‘ভুল’ ভাঙালেন অপূর্ব

৮

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

৯

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

১০

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

১১

যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার

১২