ভারতীয় হাইকমিশনারকে তলব; পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি সংগৃহিত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় তাকে মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।  

জানা গেছে, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে তলব করা হয়েছে প্রণয় ভার্মাকে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন তিনি

এর আগে সোমবার (২ ডিসেম্বর) ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে এবং অফিসের সাইনবোর্ড ভাঙচুরসহ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। হামলায় জড়িতদের ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামক একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে।  

জানা যায়, আগরতলায় ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে স্মারকলিপি দিতে যায়। এ সময় বাইরে থাকা কিছু যুবক হঠাৎ সহকারী হাইকমিশন কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং অফিস প্রাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  

হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।  

হামলার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগরতলায় সহকারী হাইকমিশনের ওপর এই হামলা বাংলাদেশ সরকারের জন্য গভীর উদ্বেগ ও ক্ষোভের কারণ। এটি কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন। 

আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে, হামলাটি পূর্বপরিকল্পিত। 

এ ঘটনা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে ঢাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২