সাঁওতালদের গল্পে সিনেমা, শূকর চড়ানো ছিল অভিনেতার পেশা

ছবি সংগৃহীত

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম।

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। তাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম ও নানা প্রতিকূলতার গল্প উঠে আসবে এতে। ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে। পরবর্তী ধাপে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি, নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও বেশ কয়েকজন শিল্পী যুক্ত হওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে সনি রহমান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।’

শুটিংয়ের একটি ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়ে সনি বলেন, ‘শূকরের সঙ্গে অভিনয় করতে গিয়ে আগে তাদের পর্যবেক্ষণ করেছি। পরে অভিনয় করতে গিয়ে এমনভাবে মিশে গিয়েছিলাম যে, একসময় মনে হচ্ছিল শূকর চড়ানোই যেন আমার পেশা।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর সিনেমা তুলনামূলকভাবে কম পাচ্ছেন। ফলে অনেক দর্শকই প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, ‘মন পাখি’ দর্শকদের ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে। সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সবাই ভালো অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’

সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সংগীতায়োজনে রয়েছেন শওকত আলি ইমন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

২

দিল্লিতে বিক্ষোভের জেরে এবার আটক মমতা

৩

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

৪

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

৫

বিমান থেকে অভিজিৎ দীপকসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

৭

ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকসহ শত শত বিক্ষোভকারী আটক

৮

শুভ মহালয়া আজ, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুইজনকে খুঁজছে পুলিশ

১০

সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা

১১

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১২