নিষিদ্ধ না হলে আ. লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে  মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। এবার আগের মতো আর ভোট হবে না। 

তিনি জানান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপ নেই। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান সিইসি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১০

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

১১

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১২