২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো। রোববার (১৯ জুলাই) সকালে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রথম দিনে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএলও’র মহাপরিচালক। এছাড়াও সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলও’র সহযোগিতা কামনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। জবাবে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে’

১৩ টাকা কমলো ১২ কেজি এলপিজির দাম

লিটারে ৫ টাকা বাড়লো সয়াবিন তেল

দুদেশের জনস্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪৩৭৪ টাকা

শুভেন্দুর হুঁশিয়ারির পরই আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

১০

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

১১

গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২