আমার সারাক্ষণই ভূমিকম্প অনুভব হয়: পরিমণি

ছবি সংগৃহিত।

গত বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ভূমিকম্প মধ্যরাতে হওয়ায় তখন প্রায় সবাই ঘুমে ছিলেন। কেউ কেউ আবার জেগে ছিলেন। এ কারণে কেউ ভূমিকম্প বুঝতে পেরেছেন, আবার কেউ বুঝতে পারেননি। তবে যারা বুঝতে পেরেছেন, তারা ভূমিকম্পের সময় নড়েচড়ে বসেছেন।

অনেকেই সামাজিক মাধ্যমে এসে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন। ব্যতিক্রম ছিল না দেশের শোবিজ অঙ্গন, ভূমিকম্পের পর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকেও।

সেই পোস্টে পরীমণি লেখেন, আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প অনুভব হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

দীর্ঘদিন ধরে অসুস্থ পরীমণি তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয়। বলে রাখা ভালো, ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে।

নিজের ক্যারিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানা সমস্যার কারণে ভালো নেই ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। এইতো কয়েকদিন আগেই ভিসা জটিলতায় পড়ায় ভারতে নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেননি নায়িকা। ফলে একরাশ আক্ষেপ জানিয়ে অনুরাগীদের কাছে ভাগ করে নেন নানান কথা। তবে এসব নতুন কিছু নয়। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে এসে ভক্ত অনুরাগীদের কাছে এই নায়িকা ভাগ করে নেন তার খারাপ সময়ের অনুভূতিগুলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্ব ওজোন দিবস আজ

স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে সরকার

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১০

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

১১

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

১২