ইরানে নিহতের সংখ্যা জানাল মানবাধিকার গোষ্ঠী

ছবি সংগৃহীত ।

ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৬৩৯ জন নিহত ও এক হাজার ৩২৯ জন আহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এই পরিসংখ্যান প্রকাশ করেছে, যা সমগ্র ইরানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক ও ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

এই গোষ্ঠীটি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যু নিয়ে প্রতিবাদের সময় বিস্তারিত হতাহতের তথ্য প্রদান করেছিল। ইসলামিক রিপাবলিকের স্থানীয় প্রতিবেদনগুলোকে গোষ্ঠীটির গড়ে তোলা সোর্সের নেটওয়ার্কের সঙ্গে ক্রসচেক করে তথ্য প্রচার করে তারা।

ইরান সংঘাতের সময় নিয়মিত মৃত্যুর সংখ্যা দেয়নি এবং অতীতে হতাহতের সংখ্যা কমিয়ে প্রচার করেছে বলে অভিযোগ রয়েছে। সোমবার প্রকাশিত তাদের সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহত ১ হাজার ২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

১০

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১১

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১২