ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

সোমবার (২৬ জানুয়ারি) থেকেই কার্যকর হবে নতুন এ দর। রোববার (২৫ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন দুপুরে ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। যা ছিল দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। 

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যেখানে ১০ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১০

এমবাপের জোড়া গোল, বড় জয়ে বার্সাকে ধরে ফেললো রিয়াল

১১

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

১২