চড়া সবজির দাম, অস্বস্তিতে ক্রেতারা

ছবি : সংগৃহীত।

শীতের আমেজ শুরু হলেও সবজির দামে স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দাম ৮০ টাকার ঘরে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল আজ সেই পটল কেজিতে বেড়েছে ২০ টাকা। এ ছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক ঢাকায় কম এসেছে। ফলে এর প্রভাব পড়েছে সবজির বাজারে।  

ক্রেতারা বলছেন, শীত শুরু হলে সবজির দাম কমতে শুরু করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।

নানা অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। গত সপ্তাহে যে সবজি তারা ৫০ বা ৬০ টাকায় কিনেছেন, আজ সেই সবজির দাম ২০ টাকা বেড়েছে।

এক ক্রেতা বলেন, শীত মৌসুমের শুরুতে সাধারণত সবজির দাম হাতের নাগালে থাকে। কিন্তু চলতি বছর পরিস্থিতি একেবারেই ভিন্ন। দামে কোনো কমতির লক্ষণ নেই। আয়-ব্যয়ের হিসাব মেলানো দিনদিন কঠিন হয়ে পড়ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২