গুরুতর অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত।

ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে গুগলের বিরুদ্ধে মামলা করেছে রোলিং স্টোন, বিলবোর্ড ও ভ্যারাইটির মালিক পেনস্কে মিডিয়া করপোরেশন।

অভিযোগে বলা হয়েছে, গুগল তাদের সংবাদ সামগ্রী অনুমতি ছাড়া ব্যবহার করে “এআই ওভারভিউ” নামের স্বয়ংক্রিয় সংক্ষিপ্তসার তৈরি করছে এবং তা সার্চ ফলাফলের শীর্ষে দেখাচ্ছে।

পেনস্কে মিডিয়ার দাবি, সার্চ ইঞ্জিনের দুনিয়ায় প্রায় ৯০ শতাংশ দখলে রাখা গুগল তাদের কনটেন্ট বিনা অনুমতিতে এআই সংক্ষিপ্তসারে ব্যবহার করছে। এর ফলে প্রকাশকরা বাধ্য হচ্ছেন নিজেদের সংবাদ গুগলের এআই সার্ভিসে ব্যবহারের অনুমতি দিতে। নইলে গুগলকে ওই কনটেন্ট ব্যবহারের জন্য অর্থ প্রদান করতে হতো।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে গুগলে পেনস্কে মিডিয়ার ওয়েবসাইটের প্রায় ২০ শতাংশ সার্চ রেজাল্টে এআই ওভারভিউ দেখা যাচ্ছে। 

এ হার বাড়ার সম্ভাবনা থাকায় ২০২৪ সালের শেষের তুলনায় প্রতিষ্ঠানটির অ্যাফিলিয়েট আয় এক-তৃতীয়াংশেরও বেশি কমে গেছে।

গুগল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির মুখপাত্রের বক্তব্য, এআই ওভারভিউ ব্যবহারকারীদের জন্য সার্চকে আরও কার্যকর করে তোলে এবং নতুন কনটেন্ট আবিষ্কারের সুযোগ বাড়ায়। তাই এ ধরনের অভিযোগকে গুগল অযৌক্তিক বলে মনে করছে এবং আদালতে আত্মপক্ষ সমর্থনের ঘোষণা দিয়েছে।

ডিজিটাল কনটেন্ট ব্যবহারে প্রকাশকদের অধিকার রক্ষার প্রশ্নে এটি গুগলের বিরুদ্ধে সাম্প্রতিকতম আইনি লড়াই। চলতি বছরের শুরুতে অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান চেগও একই ধরনের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল, যেখানে বলা হয়েছিল এআই সংক্ষিপ্তসার মূল কনটেন্টের চাহিদা কমিয়ে দিচ্ছে এবং প্রকাশকদের প্রতিযোগিতা সীমিত করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২