বেড়েছে জ্বালানি তেলের দাম, লিটারে ১৫ থেকে ২০ টাকা

ছবি: সংগৃহীত।

দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার কথা উল্লেখ করে ভোক্তা পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে। এর আগে অকটেন ছিল ১২০ টাকা, পেট্রল ১১৬, ডিজেল ১০০ এবং কেরোসিন ১১২ টাকা। সে হিসেবে অকটেনে ২০ টাকা, পেট্রলে ১৯, ডিজেলে ১৫ এবং কেরোসিনে ১৮ টাকা বেড়েছে।

ঘোষণা অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের মার্চ থেকে চালু হওয়া স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসেই এ ধরনের সমন্বয় করা হচ্ছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমার প্রবণতা থাকলেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যা দুঃখজনক। তার মতে, এতে আগে থেকেই ব্যয়ভার সামলাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২