শিক্ষা-সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত।

শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১১ মে) 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো ২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি দুই দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার এই বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত হবে।

শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা সুযোগ তৈরি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে যাওয়ার পথে ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার,

১

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

২

ভরিতে সোনার দাম কমলো ১৬৯১ টাকা

৩

ডিআর কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

৪

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

৬

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৯

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

১০

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

১১

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

১২