হরমুজ প্রণালিতে ফ্রান্সের জাহাজ হামলার শিকার

ছবি : সংগৃহীত।

হরমুজ প্রণালিতে ফ্রান্সের একটি জাহাজ হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম। মঙ্গলবার (৫ মে) হরমুজ প্রণালি অতিক্রমের সময় এ ঘটনাটি ঘটে বলে জানায় তারা। খবর রয়টার্সের। 

বুধবার (৬ মে) কোম্পানিটি জানায়, তাদের জাহাজ স্যান আন্তোনিও মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় হামলার শিকার হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তারা আরও জানায়, আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরুর সময় উপসাগরে বিশ্বের তৃতীয় বৃহত্তম এই কনটেইনার শিপিং লাইনের ১৪টি জাহাজ আটকে পড়েছিল। এর মধ্যে একটি জাহাজ সিএমএ সিজিএম ক্রিবি গত এপ্রিলের শুরুতে হরমুজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে তাদের আরও একটি জাহাজ হরমুজ প্রণালিতে সতর্কতামূলক গুলির মুখে পড়েছিল, তবে, সে সময় কেউ আহত হয়নি বলে জানিয়েছিলো তারা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

যুদ্ধের চাপ,রাজনৈতিক অস্থিরতা-ইসরায়েল ছাড়ছেন হাজারো মানুষ

জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

অতিরিক্ত বিদ্যুৎ বিল;গুজব নাকি বাস্তবতা?

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

শেষ মুহুর্তে বদলে গেলো সিদ্ধান্ত!ইউক্রেনে হামলা করল না ইরান

১০

সমকামিতা কি জন্মগত নাকি পরিবেশের প্রভাব?

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১২