শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (৮ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ।

তিনি জানান, বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এ সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এর আগে সরকার থেকে চালু করা দুটি বাস পর্যাপ্ত সাড়া না পাওয়ায় বন্ধ হয়ে যায়। তবে এবার বেবিচকের নিজস্ব অর্থায়নে চালু হওয়া এ শাটল সার্ভিসের আওতায় দুটি বাস প্রতি ৩০ মিনিট পরপর চলাচল করবে। বাসগুলো বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে চলাচল করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

১

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

২

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৩

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৪

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৫

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৬

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৭

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৮

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১০

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

১২