ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে ফিরে গেল চট্টগ্রামে

ছবি সংগৃহীত।

ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ২৮৭ জন যাত্রী বহনকারী বিমানের ওই ফ্লাইটটি আবারও চট্টগ্রামে ফিরে গেছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানের ওই ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে রয়েছে। বর্তমানে ফ্লাইটটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে পৌঁছে। পরবর্তীতে ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ৮টা ৩৭ মিনিটে ছেড়ে আসে। তবে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গতিপথ পরিবর্তন করে আবারও চট্টগ্রামে ফিরে যায় বিমানটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১০

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১১

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

১২