চাকরির পাশাপাশি আয় বাড়ানোর পাঁচ পন্থা

ছবি: সংগৃহীত।

চাকরি আছে, তবু মাসের শেষে টান পড়ে। মুদ্রাস্ফীতি, বাসাভাড়া, সন্তানের টিউশন ফি—সব মিলিয়ে অনেকেরই মূল আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অনেক তরুণ-তরুণী, এমনকি চাকরিজীবী মানুষও খুঁজছেন অতিরিক্ত আয়ের পথ। আগে যেটিকে ‘টিউশনি’ বা ‘ছোটখাটো কাজ’ বলা হতো, এখন সেটাই হচ্ছে ‘পার্শ্বআয়’ বা বাড়তি উপার্জনের মাধ্যম। আর এই পথ এখন শুধু সামান্য আয়ে সীমাবদ্ধ নয়, অনেকেই এখান থেকে আয় করছেন মাসে লাখ টাকার বেশি।

১. গ্রাফিক ডিজাইন: সৃজনশীলতা দিয়ে আয়

অনলাইনে লোগো, পোস্টার বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বানানো—এসব কাজ করে মাসে ৩০ হাজার থেকে ১ লাখ টাকার বেশি আয় করছেন অনেক ফ্রিল্যান্সার।

কোথায় কাজ মেলে: Fiverr, Upwork—এই সাইটগুলোতে বিদেশি ক্লায়েন্ট থাকে।

অনেকে মোবাইল দিয়েই শুরু করেন, পরে ধীরে ধীরে ল্যাপটপ, ট্যাব কিনে পেশাগতভাবে এগিয়ে যান।

২. অনলাইন কোর্স ও ই-বুক: একবার পরিশ্রম, দীর্ঘমেয়াদি আয়

যদি আপনি ইংরেজি শেখাতে পারেন, ভিডিও বানাতে পারেন, কিংবা ফটোগ্রাফি জানেন, তবে নিজের দক্ষতা থেকে কোর্স বা ই-বুক বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন।

মাসিক আয়: ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।

প্ল্যাটফর্ম: Udemy, Gumroad

৩. কনটেন্ট বানানো ও ডিজিটাল মার্কেটিং

ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, ফেসবুক পেজ চালাচ্ছেন, কিংবা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রচার করছেন—এসবই এখন আয় করার পথ।

মাসিক আয়: ২৫ হাজার থেকে ১ লাখ টাকার বেশি।

অনেকে ভিডিও বানিয়ে বিজ্ঞাপন থেকে আয় করেন, কেউ আবার ব্র্যান্ডের প্রচারণা করে টাকা পান।

মফস্‌সলের তরুণেরা পর্যন্ত এখন ফোনে ভিডিও বানিয়ে লাখপতি হচ্ছেন।

৪. ওয়েবসাইট ও অ্যাপ তৈরি: চাহিদা সবচেয়ে বেশি

ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট জানলে দেশি-বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পাওয়া খুব কঠিন নয়।

মাসিক আয়: ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত।

কোথায় কাজ পাওয়া যায়—Upwork, LinkedIn

অনেক ইঞ্জিনিয়ার ও সাধারণ গ্র্যাজুয়েটও ইউটিউব থেকে শিখে এই পথে আয় করছেন।

৫. প্রিন্ট-অন-ডিমান্ড ও ডিজিটাল পণ্য বিক্রি

আপনি যদি টি-শার্ট, মগ বা স্টিকার ডিজাইন করতে পারেন, তাহলে অনলাইনে ডিজাইন আপলোড করলেই বিক্রি হতে পারে।

মাসিক আয়: ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২