রমজানে ভালো দাম পেতে ১ হাজার টন খেজুর মজুদ, জরিমানা

ছবি : সংগৃহীত।

রমজানে প্রচুর চাহিদা থাকে খেজুরের। ফলে চড়া দামে বিক্রির আশায় আড়তদাররা আগে থেকে খেজুর ক্রয় করে মজুদ করে রাখে। 

চট্টগ্রামের সাতকানিয়ায় ভালো দাম পেতে এক হিমাগারে প্রায় এক হাজার টন খেজুর মজুদ করায় জরিমানা করা হয়েছে। হিমাগারের ম্যানেজারকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খাগরিয়া এলাকায় বার আউলিয়া হিমাগার প্রা. লি. এর ম্যানেজারকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রমতে, খাগরিয়া এলাকায় বার আউলিয়া হিমাগার প্রা. লি. এ বিপুল পরিমাণ খেজুর মজুদ করার এক গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় হিমাগারে প্রায় এক হাজার টন খেজুর মজুদ অবস্থায় পাওয়া যায়। হিমাগারের ম্যানেজারকে তাৎক্ষণিক এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান, অভিযানকালে আমরা প্রায় এক হাজার টন খেজুর মজুদ অবস্থায় দেখতে পায়। 

হিমাগারের ম্যানেজারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে মজুদকৃত খেজুর বাজারজাত করার নির্দেশ প্রদান করা হয়েছে।

হিমাগারের ম্যানেজার জানিয়েছে এগুলো বিভিন্ন ব্যবসায়ী সেখানে মজুদ করেছে। এজন্য খেজুরের মালিকের নাম এবং মজুদকৃত খেজুরের সঠিক পরিমাণ দ্রুত সময়ের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

বার আউলিয়া হিমাগার প্রা. লি. এর অর্থদণ্ড প্রাপ্ত ম্যানেজার মো. রমজান আলী জানান, হিমাগারে ব্যবসায়ীরা এক মাস আগে থেকে খেজুর আনা শুরু করে। ইতোমধ্যে অনেক খেজুর নিয়েও গেছে। সর্বশেষ ২৪ হাজার বস্তা খেজুর হিমাগারে আনা হয়েছে।

ইতোমধ্যে ১৮ হাজার বস্তা খেজুর নিয়ে গেছে। হিমাগারে বর্তমানে ৬ হাজার বস্তা খেজুর আছে। এগুলো ১-২ দিনের মধ্যে নিয়ে যাবে। আবার আজকালকের মধ্যে আরো কিছু খেজুর হিমাগারে আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, আড়তদারদের অবদানে কৃত্রিম সংকটে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২