লন্ডনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের থেরাপি শুরু

ছবি : সংগৃহীত।

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি ‘নিসচা’র এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে অনলাইনে যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন। সাত মাস ধরে তিনি অসুস্থ। ছয় মাস ধরে লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে।

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম শনিবার (৪ অক্টোবর) দুপুরে তার বর্তমান স্বাস্থ্য অবস্থা সংবাদ মাধ্যমে জানিয়েছেন। আরিফুল ইসলাম জানান, গত ২৬ এপ্রিল থেকে আব্বু লন্ডনের আমাদের বাসায় অবস্থান করছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ারের নেতৃত্বে চিকিৎসা চলছে। ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে। 

পুরো টিউমার অপসারণ করলে জীবন ঝুঁকির পাশাপাশি প্যারালাইসিস ও কথার ক্ষমতা হারানোর সম্ভাবনা থাকায় ডাক্তারদের পরামর্শমতো আংশিক অপসারণ করা হয়েছিল।

একটানা দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কাঞ্চনও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন আরিফুল ইসলাম। 

এ প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, ‘আব্বু (ইলিয়াস কাঞ্চন) তো সব দেখছেন, বুঝছেন। ওনার মনও কিছুটা ভেঙে পড়েছে। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিতও করছে। থেরাপির কারণে শরীরেও ক্লান্তি এসেছে। কথা বলতে কষ্ট হয়। বিশেষ করে ফোনো কথা বলা একদম নিষেধ। তাও তিনি এ অবস্থায় নিরাপদ সড়ক চাইয়ের অনেক সাংগঠনিক কাজকর্মের খবর রাখছেন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২