ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি।

পাকিস্তানের ঘটনা নিয়ে আজ মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘এটি কেমন ধরনের বিস্ফোরণ ছিল, আমরা খতিয়ে দেখছি। বিষয়টি এখনো স্পষ্ট নয়। ফরেনসিক দলের প্রতিবেদন পাওয়ার পরই আমরা বিস্তারিত জানাতে পারব।’

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২