দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী: তারেক রহমান

ছবি সংগৃহীত।

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী এবং বিএনপির কাছে জনগণ ভালো কিছু পরিবর্তন আশা করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না এমন ধারণা ঠিক নয়, ড্যাবের আজকের নির্বাচনই তার প্রমাণ।

 

গণতন্ত্রের ভীত ধীরে ধীরে মজবুত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।

বিএনপি প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২